ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৪১ পিএম
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্তব্য করেছেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা।বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি এই মন্তব্য করেন।
'২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ সমাজকে তিনি 'মুক্তিযোদ্ধা' হিসেবে আখ্যায়িত করেন:চব্বিশকে আমরা ধারণ করি।
আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য, চব্বিশ তো সেটারই প্রমাণ এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। এখানে আমি বলব যে—এখানে তুলনার কোনো জায়গা নেই।
এটা একটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা।শারমীন এস মুরশিদ বলেন, একাত্তরে আমরা গণতন্ত্র, সাম্য, সমতা ও ন্যায্যতা চেয়েছিলাম; চব্বিশের আন্দোলনও সেই একই দাবি নিয়ে হয়েছে। তাঁর মতে, মুক্তিযুদ্ধের পরে অনেক কিছু অর্জন করতে না পারার কারণেই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে।
তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যেকোনো 'অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা' দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান:মাঝখানে চব্বিশ নিয়ে তুলনা করে চব্বিশকে ছোট করার দরকার নাই। একাত্তরকেও কন্ট্রোভার্স করার কোনো মতেই দরকার নেই; বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা। সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন