বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০৩ পিএম

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রশাসনিক ও লজিস্টিক কাঠামোর গুরুত্বপূর্ণ ছয়টি উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ ও বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়।

বর্তমানে সদর দপ্তরে কর্মরত এবং সদ্য যোগদান করা কর্মকর্তাদের নতুনভাবে এই দায়িত্বগুলো বণ্টন করা হয়েছে। প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতেই এই রদবদল বলে ধারণা করা হচ্ছে।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট এবং সারোয়ার মুর্শেদ শামীমকে ডিআইজি লজিস্টিকস হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।বদলির তালিকায় আরও রয়েছেন আতিকুর রহমান, যাকে ডিআইজি ফিন্যান্স (অর্থ) এবং মোস্তাফিজুর রহমানকে ডিআইজি ডেভেলপমেন্ট (উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট পরবর্তী পুলিশি সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।