ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৮ পিএম
শহীদ শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্যবাদবিরোধী জাগরণ রুখতে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। হাদি ইস্যুতে পোস্ট দেওয়ার কারণে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ৩০ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেজটি উধাও হয়ে গেছে।
অভিযোগ রয়েছে, মেটা (Meta)-তে কর্মরত কিছু ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা এই প্রক্রিয়ার নেপথ্যে কাজ করছেন এবং শহীদ হাদিকে ‘জঙ্গি বা অপরাধী’ হিসেবে ট্যাগ করে তাঁর সংক্রান্ত সব কনটেন্ট মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছেন।
সাবেক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে হাদির কবিতা আবৃত্তির ভিডিও অপসারণের পেছনেও মেটার অভ্যন্তরীণ রিপোর্টিং ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে।
এই চক্রটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের আইসিটি প্রতিমন্ত্রী পলক ও জিয়াউল আহসানের সঙ্গে সমন্বয় করে বিরোধী মত দমনে কাজ করত বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বর্তমানে তারা হাদিকে বৈশ্বিক আধিপত্যবাদবিরোধী আইকন হওয়া থেকে রুখতে তাঁর বিষয়ক সব পোস্ট ও পেজকে টার্গেট করছে।আন্তর্জাতিকভাবেও হাদি ইস্যুটি এখন ব্যাপক আলোচিত। পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতের স্বাধীনতাকামী শিখ নেতারাও হাদি হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন।
এতেই ভারত ক্ষুব্ধ হয়ে হাদি ইস্যুকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরানোর অনৈতিক পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র ফেক কপিরাইট রিপোর্ট ব্যবহার করে জুলাইপন্থিদের অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে। এই ডিজিটাল সেন্সরশিপ রুখতে এবং জুলাই বিপ্লবের কণ্ঠস্বর বজায় রাখতে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন