জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৫৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি যোগাযোগে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে সকল সরকারি দপ্তরে পত্র যোগাযোগের ক্ষেত্রে ‘গণভোটের লোগো’ ব্যবহার এবং কার্যালয়ের সামনে নির্দিষ্ট ব্যানার প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে।
সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) দাপ্তরিক পত্রের উপরের ডান পাশে নির্ধারিত লোগোটি ব্যবহার করতে হবে।
২. ব্যানার প্রদর্শন: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্মুখে দৃষ্টিনন্দন স্থানে দুটি করে খাড়া (Vertical) ব্যানার প্রদর্শন করতে হবে। ৩. উদ্দেশ্য: মূলত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর আসন্ন গণভোট সম্পর্কে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা।যে, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছিল।
তারই প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা কার্যকর করেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজস্ব উদ্যোগে ব্যানার প্রিন্ট করে প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশনা নির্বাচনের পূর্ব পর্যন্ত কার্যকর থাকবে এবং এর মাধ্যমে সেবাগ্রহীতা ও সাধারণ জনগণের মধ্যে গণভোটের গুরুত্ব ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন