জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৬ পিএম
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধরণের উন্নতি করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬’ (জানুয়ারি সংস্করণ) অনুযায়ী, বাংলাদেশ ৫ ধাপ এগিয়ে এখন ৯৫তম অবস্থানে উঠে এসেছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশ ও অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন, সেগুলো হলো:এশিয়া ও ওশেনিয়া: ভুটান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, তিমুর-লেস্তে, ফিজি, কুক আইল্যান্ডস, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, টুভালু এবং ভানুয়াতু।
আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন এবং দ্য গাম্বিয়া।আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটির ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন হতে পারে।এবারের সূচকের শীর্ষ তিনটি অবস্থানই দখল করে রেখেছে এশিয়ার দেশগুলো। ১. সিঙ্গাপুর: ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে তালিকার ১ নম্বরে রয়েছে। ২. জাপান ও দক্ষিণ কোরিয়া: ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধার নিয়ে যৌথভাবে ২ নম্বরে রয়েছে।লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করে। বৈশ্বিক চলাচলে বাংলাদেশের পাসপোর্টের এই অগ্রগতি দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন