বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৮ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় দেশের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। শুক্রবার বিকেলে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। সংগৃহীত ভোটের ৬০.২৬ শতাংশের মধ্যে বড় ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথ প্রশস্ত হলো।

এই সংস্কারের ফলে এখন থেকে কোনো ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। একই সঙ্গে একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাহী বিভাগের ওপর প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণ কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো হচ্ছে। 

বিশেষ করে বিভিন্ন কমিশনের শীর্ষ পদে নিয়োগের ক্ষমতা এখন থাকবে রাষ্ট্রপতির হাতে।সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। সংবিধান সংশোধন প্রক্রিয়া আরও জটিল করা হচ্ছে যাতে কোনো একক দল চাইলেই তা পরিবর্তন করতে না পারে। 

নবনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ ১৮০ কার্যদিবসের মধ্যে এই পরিবর্তনগুলো সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করবে। বিশ্লেষকদের মতে, এর ফলে রাষ্ট্রে ক্ষমতার কার্যকর ভারসাম্য তৈরি হবে।