ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:৪০ পিএম
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ২৪ জন সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকেল ৪টা ২৮ মিনিটে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় এই শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এই আয়োজনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম
জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় রাজনৈতিক মিত্রদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করেছেন। এই তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম। এ ছাড়াও মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন