এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৪০ পিএম
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নতুন করে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করা হয়।
পুলিশ মহাপরিদর্শক আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও তাদের নতুন কর্মস্থলের তালিকা প্রকাশ করা হয়েছে।
আদেশে স্পষ্ট জানানো হয়েছে যে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৭ এপ্রিলের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দায়িত্ব হস্তান্তর না করেন, তবে ২৮ এপ্রিল থেকে তারা সরাসরি স্ট্যান্ড রিলিজড বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
আদেশের বিস্তারিত তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। একইসাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে পাঠানো হয়েছে সিআইডিতে। এছাড়া রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের তালিকায় আরও রয়েছেন কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম। তাকে এপিবিএনে বদলি করা হয়েছে। অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপিতে বদলি করা হয়েছে।
প্রশাসনিক কাজের গতিশীলতা ফেরাতে এবং চেইন অব কমান্ড বজায় রাখতে এই নিয়মিত রদবদল করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন