মে ১৭, ২০২৬, ১১:৩৮ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন এবং কাতার রাষ্ট্রে জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়গুলো এই বৈঠকে বিশেষভাবে প্রাধান্য পায়। একই সঙ্গে কাতারে বর্তমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন