শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জাতীয় ডেস্ক

মে ১৯, ২০২৬, ১২:৩৪ পিএম

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 

দেশে ভূমিকম্পের আশঙ্কা থাকার বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।সব ধরনের দুর্যোগ ও বিপদে মানুষের পাশে সবার আগে ছুটে যায় ফায়ার সার্ভিস।

এই বাহিনীর কাজের পরিধি বিবেচনায় তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আজ পাসিং আউট সম্পন্ন করে বাহিনীতে নতুন আড়াই শতাধিক সদস্য যুক্ত হয়েছেন। 

তাঁদের মধ্যে বুনিয়াদী ৯ জনকে বিশেষ পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০ জনকে পদক দেওয়া হয় এবং গত তিন বছরের জন্য পদক পাবেন আরও ১৩৮ জন সদস্য।