বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফ্রিল্যান্সারদের সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাতিল করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২, ২০২৬, ০৮:৪২ এএম

ফ্রিল্যান্সারদের সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাতিল করলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে এই কর বাতিলের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সাক্ষাৎকারে এই নির্দেশ দেওয়া হয়।

সরকার ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো কর নিচ্ছে না।

কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ডেকেছিলেন। প্রায় দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়।

গুজব ছিল, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ কর বসছে।

জুয়েল রানা বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডাকেন। তার সামনে বসেই ফোনে বিষয়টি সমাধানের নির্দেশ দেন।

কোনো কর বা ভ্যাট আর থাকছে না।

প্রধানমন্ত্রী জানান, তরুণরা ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হয়ে বিদেশ থেকে অর্থ আনুক, এটাই রাষ্ট্রের চাওয়া। তাদের উপার্জনে কর বসিয়ে বাধা সৃষ্টি করা হবে না।

রাষ্ট্রপ্রধানের এই তাৎক্ষণিক পদক্ষেপে তরুণদের মধ্যে স্বস্তি ফিরেছে। জুয়েল জানান, প্রধানমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন যে এমন কোনো কর আরোপের সুযোগ নেই। আগামী দিনেও তরুণদের পথ মসৃণ রাখতে এই সিদ্ধান্ত বহাল থাকবে।