বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জলবায়ু সংকট মোকাবিলায় তারেক রহমানের আহ্বান

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:০৩ পিএম

জলবায়ু সংকট মোকাবিলায় তারেক রহমানের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার ফেসবুক বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বর্তমানে সমগ্র মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ।

তারেক রহমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।তিনি ফেসবুক বার্তায় বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বিশ্বব্যাপী পরিবেশ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। 

বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও, ভৌগোলিক অবস্থান ও উচ্চ জনঘনত্বের কারণে দেশটি সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়া  অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ু ঝুঁকির সম্মুখীন।

পরিবেশ রক্ষায় তারেক রহমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা  উপকূলীয় সুরক্ষা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তারেক রহমান জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগও নেওয়া হয়েছে।কৃষিখাতকে জলবায়ু-সহিষ্ণু ও আধুনিক ভিত্তিতে পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

তিনি গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন এবং পরিবেশবান্ধব নগরায়ণের প্রয়োজনীয়তার কথাও বার্তায় উল্লেখ করা হয়েছে। তারেক রহমান বিশ্বাস করেন, পরিবেশ সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সবশেষে তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।