শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:১৩ এএম

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই তা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটি তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে। আজ শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত সমাবেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। 

ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।সিটি করপোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডের মধ্যে আটাশটি ওয়ার্ডকে এখন উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসক আবদুস সালাম বলেন, ডেঙ্গু নির্মূলে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি মনে করেন, এ ক্ষেত্রে ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের এবং বাকি ৫০ শতাংশ নাগরিকদের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে করপোরেশন কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

নাগরিক দায়িত্ববোধ নিয়েও কথা বলেছেন তিনি।রাতের পর দিনের বিভিন্ন সময়ে রাস্তায় বর্জ্য ফেলার প্রবণতার সমালোচনা করেন প্রশাসক। সিটি করপোরেশন চব্বিশ ঘণ্টা বর্জ্য সংগ্রহের চেষ্টা করলেও মানুষের সহযোগিতা ছাড়া পরিষ্কার শহর গড়া কঠিন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান তিনি।