বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

পল্লবীতে শিশুহত্যার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৮:৪৫ পিএম

পল্লবীতে শিশুহত্যার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি শনাক্ত এবং তাদের আইনের আওতায় আলায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন যে, মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দোষী ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে বলে জানান তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের একই ধরনের পেশাদারত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়। পল্লবীর ওই ঘটনায় অপরাধীদের আইনের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়েছে।