জুন ১০, ২০২৬, ০৮:১৯ পিএম
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার। টাকার হিসেবে এই অংক ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।অর্থনীতির নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।
দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারও এবার ৫০০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে। বিবিএসের প্রতিবেদন বলছে, নতুন অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার বা ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা।
প্রবৃদ্ধির হারও গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে সেবা খাতে সর্বোচ্চ ৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এছাড়া শিল্প খাতে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষিতে ২ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে শিল্প খাতের প্রবৃদ্ধির উন্নতি হলেও কৃষি ও সেবা খাতে কিছুটা স্থবিরতা রয়েছে।
সঞ্চয় ও বিনিয়োগ হারের হ্রাস অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা।সামগ্রিকভাবে মাথাপিছু আয়ের মাইলফলক স্পর্শ করা অর্থনীতির জন্য ইতিবাচক। তবে বিনিয়োগ ও সঞ্চয় স্থবিরতা কাটিয়ে উঠতে পারলে প্রবৃদ্ধি আরও টেকসই করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন