বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার

জাতীয় ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৮:৪৪ পিএম

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার

ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আগামী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছেন দীনেশ ত্রিবেদী। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রাধিকার গ্রহণ করেন।রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন দীনেশ ত্রিবেদীর এই নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ।

তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বাংলা ভাষায় সাবলীল এবং পশ্চিমবঙ্গের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। 

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের আগমন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে।দীনেশ ত্রিবেদী অতীতে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাজনীতিবিদ রাজ্যসভা ও লোকসভায় দীর্ঘদিন সরব ছিলেন। 

আঞ্চলিক নিরাপত্তা, গঙ্গার পানি বণ্টন ও বাণিজ্য সহযোগিতার মতো জটিল বিষয়গুলো মোকাবিলায় তার অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।কৌশলগত কারণেই এই রাজনৈতিক নিয়োগ।

ভারতের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে আরও গভীর ও বাস্তবসম্মত করতে চায়। দীনেশ ত্রিবেদীর মিশন সফল হলে তা উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও রাজনৈতিক বোঝাপড়া আরও শক্তিশালী করবে।