রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, দাবি শিশির মনিরের

জাতীয় ডেস্ক

জুন ১২, ২০২৬, ১১:৫০ এএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, দাবি শিশির মনিরের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেনি বলে দাবি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।শুধু প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

ফেসবুক পোস্টে এই আইনজীবী বলেন, প্রতিষ্ঠানটির দুটি লাইসেন্স রয়েছে। একটি লাইসেন্স হাসপাতাল বা ক্লিনিক স্থাপন ও পরিচালনার জন্য দেওয়া হয়েছে, যার নম্বর এইচএসএম ৪৩১০০৫৮। অন্যটি প্যাথলজি সেন্টার স্থাপন ও পরিচালনার জন্য, যার নম্বর এইচএসএম ৪৩১০০৫৯।

কর্তৃপক্ষ মূলত প্যাথলজি সেন্টারের লাইসেন্সটিই বাতিল করেছে। বিষয়টি অবহেলা নাকি সুচিন্তিত সিদ্ধান্ত, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।গত ৪ জুন কর্তৃপক্ষ একটি কারণ দর্শানো নোটিশ জারি করে। সেখানে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বরটি উল্লেখ করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।এরপর জবাব দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল এবং পরে তা জমা দেওয়া হয়।