শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১০:৩২ এএম

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা বসবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। সরাসরি ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করেও সর্বসাধারণকে বিষয়টি জানানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ।