জুন ১৫, ২০২৬, ০৭:২৮ পিএম
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা তুলে ধরেন।
দেশের প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিচিত পাটশিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।আন্তর্জাতিক বাজারে পাট পণ্য রপ্তানিতে সম্ভাবনার পাশাপাশি প্রতিকূল পরিস্থিতির কথা স্বীকার করেছেন মন্ত্রী।
মন্ত্রী জানান, দেশের বেশিরভাগ পাটকলে এখনো পুরনো প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানের ল্যাব টেস্টের সুবিধা না থাকায় রপ্তানিকারকরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।
নতুন বাজারের সন্ধান ও ব্র্যান্ডিং কার্যক্রমে ঘাটতি থাকার কথাও স্বীকার করেন তিনি। তবে সরকারের পক্ষ থেকে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন