রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

জুলাই আন্দোলনকে কটাক্ষ, শাওনসহ তিনজনের বিরুদ্ধে মামলা

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:১৭ পিএম

জুলাই আন্দোলনকে কটাক্ষ, শাওনসহ তিনজনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। বর্তমানে এর তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে রাষ্ট্র সংলাপ ফোরাম এই অভিযোগ দায়ের করেছে। জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার প্রেক্ষাপটেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।