জুলাই ১২, ২০২৬, ০৭:২৩ পিএম
সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিতে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত হন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন শোকাতুর সহকর্মীরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় ও সাংবিধানিক দায়িত্ব পালনকারী এই প্রবীণ নেতা গণতন্ত্র ও সংসদীয় রীতিনীতি সুসংহত করতে যে অবদান রেখেছেন, জানাজা পরবর্তী আলোচনায় তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন