জুলাই ১৪, ২০২৬, ০৮:০২ পিএম
জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।
মন্ত্রীর এই বক্তব্যের পর উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।এর আগে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে জানতে চান, রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানালেও তা কেন কার্যকর করা হলো না।
জবাবে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দেন। তিনি বলেন, সারা দেশে ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতির ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন