রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু‍‍` — বিমানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১১:৫৭ পিএম

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু‍‍` — বিমানমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাপানকে বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি জানিয়েছেন, যেকোনো কঠিন সময়ে এই বন্ধুপ্রতিম দেশটি সবসময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উভয় দেশের পারস্পরিক সমৃদ্ধি নিয়ে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।সম্মেলনে আফরোজা খানম উল্লেখ করেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তির অগ্রগতিতে জাপানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যকালে তিনি নারী শিক্ষার প্রসারে বিভিন্ন মেয়াদের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। 

তিনি জানান, নারী শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রতিনিধি ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।