বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১০:৫৩ এএম

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত পাঁচশ শয্যার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই আধুনিক চিকিৎসা ভবনের উদ্বোধন করেন।সকাল সাড়ে দশটার দিকে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

নতুন এই ভবনটি ১৫ তলা বিশিষ্ট একটি আধুনিক অবকাঠামো। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে, যেখানে গাড়ি পার্কিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে। উপরের ১২ তলায় সাধারণ ওয়ার্ড, আধুনিক অপারেশন থিয়েটার এবং ডায়াগনস্টিক ইউনিট স্থাপন করা হয়েছে।

নতুন ভবনে যুক্ত হয়েছে উন্নত চিকিৎসার নানা সুযোগ-সুবিধা।এখানে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন রয়েছে। চিকিৎসকরা জানান, এই হাসপাতালে মূলত স্ট্রোকের রোগী এবং মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্তরা বেশি আসেন। এছাড়া পার্কিনসন্স, মৃগীসহ স্নায়ুর নানা জটিল রোগে আক্রান্ত শিশু থেকে বৃদ্ধ সব বয়সের রোগীরা এখান থেকে বিশেষায়িত চিকিৎসা সেবা পাবেন।