বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

১০ সদস্যের নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করল সরকার

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৬:৪৭ পিএম

১০ সদস্যের নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করল সরকার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের একটি নতুন ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন গঠিত এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পুরস্কারের প্রস্তাব পরীক্ষা করা, আনুষ্ঠানিক প্রদানের সুপারিশ করা এবং নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করা।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া কমিটিকে সার্বিক সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি পৃথক সচিবালয়ও গঠন করা হয়েছে।