রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি-নির্ধারণী বৈঠক

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৩৯ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি-নির্ধারণী বৈঠক

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সরকারের চলমান বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও এতে পর্যালোচনা করা হয়। এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও নীতি-নির্ধারণী এই গুরুত্বপূর্ণ আলোচনায় সরাসরি অংশ নেন।