অক্টোবর ৩, ২০২৬, ১১:২৯ এএম
নাগরিকদের বিবাহ নিবন্ধনের যাবতীয় তথ্য জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সাথে সরাসরি যুক্ত করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান। অনলাইনে বিবাহ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ব্যক্তিগত তথ্য গোপন করে বহুবিবাহের প্রবণতা এবং বাল্যবিয়ে সম্পূর্ণ রোধ করা সম্ভব হবে।
এই কার্যক্রমকে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে সারা দেশের সব নিকাহ রেজিস্ট্রার বা কাজীদের ডিজিটাল নিবন্ধন পদ্ধতির আওতায় এনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একই সাথে রাজধানীর সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই উন্মুক্ত লটারির মাধ্যমে নতুন পদায়ন প্রক্রিয়া শুরু করার কথা জানান আইনমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন