রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৮:৫৯ পিএম

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও দপ্তরে তাদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। এই সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে।

ওই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। নতুন নির্দেশনায় সেই বদলির আদেশ বাতিল করে তা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।