অক্টোবর ২১, ২০২৬, ১২:০৭ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি পালিত হবে।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দিবসটি উদযাপনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। সেই বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। দিনটি দেশজুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন