শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

‘বিএনপিকে ভোট দিলে নতুন দিগন্ত উন্মোচিত হবে’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১০:৩১ পিএম

‘বিএনপিকে ভোট দিলে নতুন দিগন্ত উন্মোচিত হবে’

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেছেন, ভোটাররা তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে আগামী দিনে বীরগঞ্জ ও কাহারোলে ইনসাফ, ন্যায় এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো দেশের উন্নয়ন, দুঃখী, মেহনতী, কৃষক, কামার-কুমার, জেলে, দিন-মজুরের দল।

তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

গত বুধবার ও বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার ভোগ নগর ইউনিয়নের কবিরাজহাট বিজয়পুর (হাজীপাড়া) এলাকা এবং কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির ১৩ মাইল গড়েয়া হাট এলাকায় পৃথকভাবে উঠান বৈঠক ও গণসংযোগকালে সাধারণ ভোটার ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উঠান বৈঠক ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. জুয়েল রানাসহ স্থানীয় নেতাকর্মীরা।