নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৭ পিএম
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে রাতে সৌজন্য সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।বিএনপির পক্ষে থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যুৎ আমদানি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে শেরিং তোবগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও বৈঠক করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন