শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:২১ পিএম

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। তারা হলেন—সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানউল্লেখ্য, ভুটানের প্রধানমন্ত্রীর চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন।

আজকের এই বৈঠকগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পারস্পরিক মতবিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।