নভেম্বর ২৬, ২০২৫, ১২:০৩ পিএম
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না।
তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে।’ অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীর সর্বস্ব হারানোর বেদনা তারেক রহমান মর্মাহত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়ে বলেন, দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন