নভেম্বর ২৬, ২০২৫, ১২:১৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সুখবর দেন।
সারজিস আলমের দেওয়া ঘোষণা অনুযায়ী, এনসিপির সুপারিশের ভিত্তিতে এই বাজেটগুলো আসছে:১. পঞ্চগড় সরকারি অডিটরিয়াম নির্মাণ: দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।
২. জলাবদ্ধতা দূরীকরণ: জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।
বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিস আলমের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্ট বক্সে জনগণ উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করছেন। মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামে একজন মন্তব্য করেন, "অনেক অনেক খুশির খবর। খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।
অন্যদিকে, সুলতানা ইসলাম নামের আরেকজন লেখেন, "প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে, অপেক্ষা শুধু সময়ের!" জনগণের পক্ষ থেকে এমন মুহুর্মুহু রিঅ্যাকশন ও শত শত শেয়ারের মাধ্যমে এই খবরটি পঞ্চগড়বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন