শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:৪৭ পিএম

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গত রোববার (২৩ নভেম্বর) থেকে তিনি এই হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষার পর তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে লিভারসহ নানা জটিল অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।