বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনে সাদিক কায়েমের অংশগ্রহণ নিয়ে শিবির যা জানাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:৪১ পিএম

জাতীয় নির্বাচনে সাদিক কায়েমের অংশগ্রহণ নিয়ে শিবির যা জানাল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন বলে একটি গুঞ্জন ওঠার পর এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এই গুঞ্জন উড়িয়ে দেন।

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, "সাদিক কায়েম ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন।

এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতিমধ্যে দু-একজন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুই দিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।"তিনি সারাদেশের রাজনৈতিক কর্মী এবং মিডিয়াকে উদ্দেশ করে বলেন, "আমরা আবারও বলছি, এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি।

কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিশিয়ালি জানিয়ে দেবব, ইনশাআল্লাহ।" তার এই মন্তব্যের মাধ্যমে সাদিক কায়েমের নির্বাচনের বিষয়ে ওঠা গুঞ্জনের অবসান ঘটানো হলো। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে প্রার্থীর অংশগ্রহণ নিয়ে সারাদেশে রাজনীতির মাঠ এমনিতেই উত্তপ্ত এবং নানা ধরনের গুঞ্জন তৈরি হচ্ছে।