বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৪০ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ফেনীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলটি শহরের প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মডেল থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

বক্তারা বলেন, "আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। প্রিয় নেতাকে বরণ করতে ফেনীসহ সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সমাবেশে ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শহর মুখরিত করে তোলেন এবং তারেক রহমানের আগমনে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।