ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৫২ পিএম
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসভবন থেকে সপরিবারে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
বর্তমানে তিনি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে অবস্থান করছেন ফ্লাইটের সময়সূচি: পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে আরোহন করবেন। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় (লন্ডন সময় বুধবার সন্ধ্যা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ডানা মেলবে।
নির্বাসনের অবসান: ২০০৭ সালে ১/১১ সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে লন্ডন থেকেই ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন তিনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তিনি বীরের বেশে স্বদেশে ফিরছেন।
নতুন অধ্যায়ের সূচনা: বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার দেশে ফেরা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট হয়ে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে এরই মধ্যে ঢাকার আকাশসীমা থেকে বিমানবন্দর পর্যন্ত কয়েক লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন