বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নববর্ষে দেশবাসীকে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা ও অভিনন্দন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৫ পিএম

নববর্ষে দেশবাসীকে জামায়াত সেক্রেটারির শুভেচ্ছা ও অভিনন্দন

ঈসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন,পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক—এটাই আমাদের কামনা।

 তিনি উল্লেখ করেন, একটি বছর মানুষের জীবনে নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত সেক্রেটারি বলেন,আমি আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দেশবাসীর কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য দোয়া করেন।