জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগের মিছিলে এবার যুক্ত হলো আরও একটি নাম। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর দল ত্যাগের ঘটনার পরপরই এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মুরসালীন স্পষ্ট জানান, তিনি দল ছাড়লেও রাজনীতির মাঠ ছাড়ছেন না।
তিনি বলেন,আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।
ফেসবুকে এক পোস্টে মুরসালীন লিখেন, “আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম।তিনি পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান যুক্ত করেন।
খান মুহাম্মদ মুরসালীন জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি উল্লেখ করেন:
কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন।
পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলে কাজ করা।
সাম্প্রতিক সময়ে নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন