জানুয়ারি ১, ২০২৬, ০৫:০৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনী হলফনামা প্রকাশ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া সেই হলফনামা অনুযায়ী, এই প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ টাকার কিছু বেশি এবং তাঁর কোনো নিজস্ব বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই।
হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডা. তাসনিম জারার বার্ষিক আয় ও সম্পদের চিত্র নিম্নরূপ:
বার্ষিক আয়: ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা (চাকরি থেকে)।
মোট সম্পদ: ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা।
হাতে নগদ: ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
ব্যাংক জমা: ১০ হাজার ১৯ টাকা।
স্বর্ণালংকার: ২ লাখ ৫০ হাজার টাকার।
বৈদেশিক আয়: চাকরি থেকে দেশের বাইরে তাঁর আয় ৩,২০০ ব্রিটিশ পাউন্ড।
আয়কর: তিনি ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর প্রদান করেছেন।
তাসনিম জারার স্বামী, এনসিপির সাবেক নেতা খালেদ সাইফুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা ও গবেষক। হলফনামায় তাঁর সম্পদের যে তথ্য দেওয়া হয়েছে:
হাতে নগদ: ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড।
বৈদেশিক আয়: ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার নামে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা নেই। এছাড়া তাঁর কোনো ব্যাংক ঋণ, দায় কিংবা সরকারি পাওনাও নেই। তাঁর স্থাবর সম্পত্তির তালিকায় কোনো কৃষি বা অকৃষি জমি, বাড়ি বা ফ্ল্যাটের অস্তিত্ব নেই।
১৯৯৪ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণকারী ডা. তাসনিম জারার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি (MSc)। তাঁর বাবার নাম ফখরুল হাসান এবং মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন