শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিএনপির গুলশান কার্যালয়ে যাচ্ছেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৫:৫৬ পিএম

বিএনপির গুলশান কার্যালয়ে যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাবেন। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতেই তিনি সেখানে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের গুলশান কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদয় তাঁকে দাফন করা হয়।