জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:৩৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে এমন একটি সংসদ বির্নিমাণ করতে হবে যেখানে তোষামোদি বা ‘নৃত্যগীত’ হবে না, বরং সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের কথা ধ্বনিত হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে আগামীর সংসদ কেমন হওয়া উচিত, তার একটি রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন:সন্ত্রাসমুক্ত সংসদ সংসদে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।জনগণের কথা সংসদে শুধু সরকারের গুণগান বা স্তুতিবাক্য গাইলে চলবে না, মানুষের সুখ-দুঃখের কথা বলতে হবে।
বিরোধিতা তিনি বলেন, সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবেন, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ গড়ে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।
"আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না।" — সালাহউদ্দিন আহমদ
গণতন্ত্রের ভিত্তি: সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন নির্বাচন জাতির বাঁক বদলে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে এবং গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের নেত্রীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন