বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:৪৩ এএম

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক

দলীয় সূত্রে জানা গেছে, আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত রয়েছেন। বৈঠকে প্রধানত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বর্তমান পরিস্থিতি, আসন বণ্টন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ত্যাগের ঘোষণার পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। জোটের শরিকদের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি আসনে সমঝোতা সম্পন্ন হয়েছে, যেখানে জামায়াতে ইসলামী একাই ১৭৯টি আসনে লড়বে।

১০ দলের সমঝোতা অনুযায়ী ঘোষিত আসনগুলোর তালিকা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯ আসন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০ আসন

বাংলাদেশ খেলাফত মজলিস: ২০ আসন

খেলাফত মজলিস: ১০ আসন

এলডিপি: ৭ আসন

এবি পার্টি: ৩ আসন

নেজামে ইসলাম পার্টি ও বিডিপি: ২টি করে আসন

উল্লেখ্য, জোটের মধ্যে থাকলেও জাগপা ও খেলাফত আন্দোলনের জন্য কোনো নির্দিষ্ট আসন রাখা হয়নি। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৪৭টি আসন নিয়ে জট এখনও খোলেনি। আজকের এই জরুরি বৈঠক থেকে নির্বাচনি ইশতেহার এবং বাকি ৪৭টি আসনে দলের একক প্রার্থী নাকি জোটগত সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।