জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:১৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট আলেম ও শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা। শনিবার রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। এক ফেসবুক পোস্টে তিনি জানান যে মুফতী আলী হাসান উসামার এই যোগদানের পেছনে দীর্ঘ দুই বছরের মেহনত ছিল যা অবশেষে আল্লাহ তায়ালা কবুল করেছেন।
জামায়াত কার্যালয়ে উপস্থিত দলটির শীর্ষ নেতারা তাকে আন্তরিকভাবে বরণ করে নেন। আলেম সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের জামায়াতে যোগ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে বড় মাপের আলেমদের জামায়াতে সম্পৃক্ত হওয়া দলটির জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে। মুফতী আলী হাসান উসামার এই সিদ্ধান্ত তার অনুসারীদের মধ্যেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন