শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রাজার ছেলে রাজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী—এ সংস্কৃতি পাল্টাতে চাই: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ১০:১২ এএম

রাজার ছেলে রাজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী—এ সংস্কৃতি পাল্টাতে চাই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, “রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে—এই বংশপরম্পরার রাজনীতির ধারা আমরা পাল্টে দিতে চাই।” শুক্রবার ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর একাধিক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন যে, অতীতের ‘বস্তাপচা’ রাজনীতি কেবল ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র এবং দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া উপহার দিয়েছে। 

তাই চব্বিশের জুলাই বিপ্লবের পর দেশবাসী এখন এক নতুন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায়।ফেনী ও নোয়াখালীতে ঐক্যের ডাক ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ডা. শফিকুর রহমান জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দেন।

 তিনি বলেন, একটি মহল মিথ্যা ছড়াচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। এটি জঘন্য মিথ্যাচার উল্লেখ করে তিনি বলেন, “কওমি মাদ্রাসা আমাদের কলিজা, তারা দ্বীনকে ধরে রেখেছে।” এসময় তিনি ফেনীর সন্তান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। 

নোয়াখালীর জনসভায় তিনি সতর্ক করে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই অধৈর্য হয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়েছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়।কুমিল্লায় উন্নয়নের প্রতিশ্রুতি ও কঠোর হুঁশিয়ারি কুমিল্লা টাউন হল মাঠে রাত ৯টায় আয়োজিত সমাবেশে আমির বলেন, জামায়াত কোনোভাবেই চাঁদাবাজিতে জড়াবে না। তিনি কুমিল্লা বিমানবন্দর সচল করা এবং কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া জুলাই আন্দোলনে বৃদ্ধা মাকে জড়িয়ে ধরার সমালোচনার জবাবে তিনি বলেন, “একজন মাকে জড়িয়ে ধরলে এত আপত্তি কেন? তাদের কি মা নেই?

সন্ধ্যায় লাকসাম স্টেডিয়ামে আয়োজিত সভায় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “বেকার ভাতা দিয়ে তোমাদের অপমান করতে চাই না। তোমরা মেধা অনুযায়ী কাজ চেয়েছিলে, আমরা তোমাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ৫ আগস্টের পর যারা জুলাইয়ের চেতনা মানে না, তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশ গড়া অসম্ভব। যারা মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলার চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “যুবকরা সিংহ হয়ে জেগে আছে, সিংহের থাবা সামাল দিতে পারবেন না।”

তরুণ নেতৃত্বের সমাবেশ লাকসামের সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য রাখেন। তারা বলেন, চব্বিশের বিপ্লবীরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের আর কোনোভাবেই ক্ষমতায় ফিরতে দেবে না। সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। আমিরে জামায়াত স্পষ্ট করেন যে, জামায়াত প্রতিশোধের রাজনীতি নয় বরং সুনীতির রাজনীতিতে বিশ্বাসী।