বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জুলাই শহীদ দিবসে তিন দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১০:৪৭ এএম

জুলাই শহীদ দিবসে তিন দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি

ছবি - সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন দলের নেতারা।দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দাবিগুলো উপস্থাপন করেন।আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। 

দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলগুলোর আশপাশে থাকা চিকিৎসকদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিস্তারিত তথ্য নথিবদ্ধ করতে হবে।অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

দোয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ সময় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।জুলাই বিপ্লবের সফলতা ধরে রাখা এবং আন্দোলনে শহীদদের যথাযথ মূল্যায়ন করার লক্ষ্যে দলটির নেতারা এ সময় তাদের দাবিগুলো সরকারের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।