আগস্ট ২২, ২০২৬, ০৪:২৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। ২০ আগস্ট রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন বলে এনসিপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
পবিত্র নগরীতে অবস্থান করে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।গত বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন আসিফ মাহমুদ। তার সফরসঙ্গী হিসেবে এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাড, ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলের বেশ কয়েকজন নেতা রয়েছেন।
মক্কায় অবস্থানকালে তিনি সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন এবং এরপর তিনি মদীনা মুনাওয়ারা জিয়ারতে যাবেন। সফর শেষে আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রবাসীদের সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। পবিত্র সফর শেষে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে আবারও সক্রিয় হবেন বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন