সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৩:২৩ পিএম
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হয়। পরিদর্শনে অংশ নেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, ডা. গালিব হাসান এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনসহ সংশ্লিষ্ট চিকিৎসক নেতারা।
চিকিৎসক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে যান।
সেখানে তারা চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালে অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু সংক্রান্ত জরুরি স্বাস্থ্যনির্দেশনা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ প্রকাশ পেলে করণীয়, জ্বরের সময় উপযুক্ত খাদ্য ও পর্যাপ্ত তরল গ্রহণ, ব্যথানাশক বা যেকোনো ওষুধের ক্ষেত্রে সতর্কতা এবং কোন কোন লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ভর্তি হতে হবে—সেসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন চিকিৎসকেরা। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলার আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক সমাজ সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান প্রতিনিধি দলের চিকিৎসকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন