অক্টোবর ৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে নবগঠিত আট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক সিদ্ধান্ত সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। বিশেষ বক্তা ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। পুরো সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
সভায় নবগঠিত জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন